জানাযায় এক সালাম না দুই সালাম, একটি দালীলিক পর্যালোচনা হানাফী এবং শাফী মাযহাবের গবেষণায় জানাযার নামাজে দুই দিকে সালাম ফেরাতে হবে ৷ আর মালেকি মাযহাব মতে জানাযার নামাজে এক দিকে সালাম ফেরাতে হবে ৷ অপরদিকে হাম্বলি মাযহাবে জানাযায় এক সালাম ফেরানোটা নামাযের রুকোন ( গুরূত্বপূর্ণ কাজ) ৷ তবে যদি দ্বিতীয় সালাম ফিরিয়েও নেয় সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ৷ এমনিভাবে ইমাম শাফেয়ী ইমাম মালেক রহ, ইমাম আহমাদ ইবনে হাম্বল এই তিন ইমামের নিকটই সালাম জানাযার নামাজের রুকোন ৷ কিন্তু ইমাম আবু হানিফা রহ, এর নিকট সালাম জানাযার রুকোন নয় বরং ওয়াজিব ৷ হানাফী মাযহাবের কুরআন-হাদীস ও যৌক্তিক উভয় প্রকারের শক্তিশালি দলীল রয়েছে ৷ (1)ইবরাহিম হাজারী থেকে বর্ণিত যে, একবার আব্দুল্লাহ ইবনে আবু আওফা র. নিজের কন্যার জানাযার নামাজ পড়াচ্ছিলেন, তখন তিনি চার তাকবীর বলেন ৷ তারপর অনেকক্ষণ থেমে যান, এমনকি আমরা ভাবছিলাম, তিনি হয়ত পঞ্চম তাকবীর বলবেন ৷ কিন্তু তারপর তিনি ডান দিকে সালাম ফেরান, অতপর বাম দিকে সালাম ফেরান এবং বলেন এভাবেই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার নামাজ পড়াতেন ৷ -বায়হাকীকৃত সুনানে কুবরা (4/71...