সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুরভিত কলতান

তোমার নামের গান বলবো বলে 
আলোর ফসল বুনেছি
তোমার প্রেমের পথে চলবো বলে
মনের দুয়ার খুলেছি ,
হে রাতের প্রভু হে চাঁদের প্রভু
তোমাকেই ভালোবেসেছি !

আকাশ বাতাস চাঁদ সূর্য তারা 
তোমার ধন্য দানে পাগল পাড়া
যে দিকে তাকাই শুধু তোমার ছবি
কতো রঙ্গে এঁকে যায় হাজারো কবি,
ওই তারার মেলায়, ওই ঢেউয়ের খেলায়, 
তোমাকেই আমি পেয়েছি ! (ঐ)

শিউলি জবা জুই চামেলি বেলী
গেয়ে যায় শুধু তব প্রেমের কলি
সুরভী বিলিয়ে যায় সবার তরে
তোমার নামের প্রভু তাসবী পড়ে
ওই সোনালী রোদে ওই রূপালী চাঁদে
তোমারই রূপ দেখেছি ! (ঐ)

দিন যায় রাত আসে এই যে খেলা
পানি নদী কেটে  দেখ চলছে ভেলা
ফসলের মাঠ জুড়ে সবুজের হাসী
দিয়ে যায় নিয়ে যায় ব্যথা রাশী রাশী
ওই পাখির গানে ওই নদীর তানে
তোমারই সুর শুনেছি (ঐ)
হে রাতের প্রভু

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন